আগরতলা, ১২ সেপ্টেম্বর। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, মিলন ও কল্যাণের লক্ষ্যকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই সভায় ক্লাবের প্রায় ৯০ শতাংশ সদস্য উপস্থিত ছিলেন।সভায় সভাপতি সুপ্রভাত দেবনাথের সভাপতিত্বে সম্পাদক অভিষেক দে বিগত বছরের কার্যকলাপের প্রতিবেদন তুলে ধরেন। পাশাপাশি কোষাধ্যক্ষ মেঘধন দেব পেশ করেন ক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব। প্রতিবেদন ও হিসাব নিয়ে সদস্যদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। দিব্যেন্দু দে, কৌশিক সমাজপতি, শান্তনু বণিক-সহ একাধিক সদস্য গঠনমূলক মতামত দেন। বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয়।এদিনের সভার বিশেষ মুহূর্ত ছিল ক্লাবের শুভানুধ্যায়ী ও স্পন্সর দেবাশীষ ভট্টাচার্যকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।এরপর গণতান্ত্রিক পদ্ধতিতে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতেও সভাপতি হিসেবে দায়িত্ব পান সুপ্রভাত দেবনাথ। সহ-সভাপতি নির্বাচিত হন শান্তনু বণিক ও কিরিটি দত্ত। সম্পাদক অভিষেক দে, সহ-সম্পাদক অনির্বাণ দেব ও অভিষেক দেববর্মা এবং কোষাধ্যক্ষ মেঘধন দেব দায়িত্ব পান।কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ দেবনাথ, প্রসেনজিৎ সাহা, মৃদুল চক্রবর্তী, সুব্রত দেবনাথ, প্রণব শীল, জাকির হোসেন, বাপন দাস ও মিল্টন ধর।নতুন কমিটি গঠনের পর আগামী দিনে ক্লাবের সাংগঠনিক উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা ও প্রস্তাব গৃহীত হয়। সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সুপ্রভাত দেবনাথ।
নতুন নেতৃত্বে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব, সভাপতি সুপ্রভাত দেবনাথ
