বৃহস্পতিবার দুপুরে বিশালগড়ের নারাউড়া এলাকায় হঠাৎই নজরে আসে বিশাল আকারের একটি অজগর সাপ। লোকালয়ের কাছেই এত বড় সাপ দেখে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কৌতূহলী মানুষের ভিড়ও জমে যায় ঘটনাস্থলে।পরিস্থিতি বুঝে দেরি না করে সিপাহীজলা বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সেটিকে সিপাহীজলা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়।বন দপ্তরের কর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। অজগরটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হলেও বন দপ্তরের হাতে নিরাপদে উদ্ধারের পর স্বস্তি ফেরে এলাকায়।
নারাউড়ায় লোকালয়ে বিশাল অজগর, আতঙ্কের মধ্যেই বন দপ্তরের তৎপরতায় উদ্ধার
