Headlines

জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানোকে ঘিরে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গ্রেপ্তার ও বরখাস্তের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার আগরতলার অফিস লেন এলাকায় রাজ্য নির্বাচন দপ্তরের সামনে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।বিক্ষোভ চলাকালীন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে, তার প্রতিবাদেই এই কর্মসূচি। ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন দপ্তরের সামনে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *