Headlines

বাইখোড়ায় রথের দড়ি টানবেন বিপ্লব কুমার দেব, ভক্তদের ঢলের অপেক্ষায় ইসকনের রথযাত্রা

বাইখোড়া, ১৫ জুলাই: ভক্তি, আনন্দ আর উৎসবের আবহে আগামীকাল মুখরিত হতে চলেছে দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া। শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির (ইসকন)-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও মহাধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব। ইতিমধ্যেই মন্দির চত্বরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।মন্দিরের অধ্যক্ষ শ্রী করুনেশ্বর মাধব দাস জানান, আগামী ১৬ জুলাই বিকেল ৩টায় রথের দড়ি টানার…

Read More

শুধু উপহার নয়, ভালোবাসার স্পর্শ—‘আপনা ঘর’-এ প্রবীণদের পাশে ILTMC ও BPCL

আগরতলা, ১৫ জুলাই: কিছু উপহার, কিছু সবুজের ছোঁয়া আর একটু আন্তরিক সময়—এই তিনের সমন্বয়েই বরজলার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে ফুটে উঠল মানবিকতার এক সুন্দর ছবি। Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC) এবং BPCL Airport Station-এর যৌথ উদ্যোগে ‘স্বচ্ছতা পাক্ষিক’ উপলক্ষে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে প্রবীণদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য বার্তা তুলে ধরা হয়।‘স্বচ্ছ ভারত…

Read More

‘শ্রমিকের দাবি, বাঁচার দাবি’—একগুচ্ছ ইস্যুতে আগরতলার রাস্তায় CITU-র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৫ জুলাই: হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান—শ্রমজীবী মানুষের নানাবিধ সমস্যা ও দাবি তুলে ধরে বুধবার আগরতলার রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল সিটু (CITU) সদর মহকুমা কমিটি। শ্রমিকদের অধিকার রক্ষা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি—বিভিন্ন ইস্যুতে সরব হন মিছিলে অংশগ্রহণকারীরা।বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, বিদ্যুতের বিল কমানো, স্মার্ট মিটার প্রত্যাহার,…

Read More

মহিলা সংরক্ষণ বিলের দাবিতে দিল্লিমুখী ত্রিপুরা মহিলা কংগ্রেস, ২১ জুলাই যন্তর মন্তরে বড় কর্মসূচি

আগরতলা, ১৫ জুলাই: সংসদে দীর্ঘদিন ধরে আলোচিত মহিলা সংরক্ষণ বিল দ্রুত পাসের দাবিতে এবার রাজপথে নামছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস। আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বৃহত্তর আন্দোলনে অংশ নিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীতে যাবে।বুধবার আগরতলায় প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংগঠনের সভানেত্রী…

Read More

রাস্তা নয়, যেন বিপদের ফাঁদ! শান্তিরবাজারের দয়ালজি পল্লীতে দীর্ঘদিনের দুর্ভোগে ক্ষুব্ধ বাসিন্দারা

শান্তিরবাজার, ১৫ জুলাই: প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুলে যায় শিশুরা, কাজে যান মানুষ, জরুরি প্রয়োজনে ছুটে আসে অ্যাম্বুলেন্স বা দমকলের আশা। কিন্তু দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার পুর পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের দয়ালজি পল্লীর বাসিন্দাদের কাছে সেই রাস্তা এখন আতঙ্কের আরেক নাম।স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই থেকে তিন বছর ধরে রাস্তার বেহাল অবস্থা একই রয়ে গেছে। ২০২৪ সালের…

Read More

লাল হয়ে ঝরছে রাবার গাছের পাতা, দুশ্চিন্তায় বামুটিয়ার চাষিরা; ক্ষতিগ্রস্ত বাগান ঘুরে দেখলেন বিধায়ক নয়ন সরকার

বামুটিয়া, ১৫ জুলাই: যে রাবার বাগান একসময় ছিল পরিবারের আয়ের ভরসা, আজ সেই বাগানই যেন চাষিদের চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। পশ্চিম ত্রিপুরার বামুটিয়া বিধানসভার উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকায় অজানা এক রোগের প্রভাবে রাবার গাছের পাতা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। এরপর একে একে গাছগুলোও মারা পড়ছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে চরম উদ্বেগে…

Read More

আবাস, রাস্তা থেকে হাসপাতাল—একগুচ্ছ জনসমস্যা নিয়ে জেলা শাসকের দ্বারস্থ সিপিআই(এম)

ধর্মনগর, ১৪ জুলাই: উত্তর ত্রিপুরার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)-এর উত্তর ত্রিপুরা জেলা কমিটি। মঙ্গলবার ধর্মনগরে জমা দেওয়া এই স্মারকলিপিতে আবাস যোজনা, সড়ক পরিকাঠামো এবং জেলা হাসপাতালের পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।দলের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর উপভোক্তা তালিকা প্রণয়নে অনিয়ম হয়েছে। প্রকৃত গৃহহীন…

Read More

‘আমাদের কথা শুনবে কে?’—সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা

সোনামুড়া, ১৪ জুলাই: দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যায় ক্ষুব্ধ হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনামুড়া নগর পঞ্চায়েতের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, একাধিক সমস্যার কথা বারবার জানানো হলেও আজ পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের দাবি, প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে তাঁদের। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে…

Read More

ভোটের প্রতিশ্রুতি মিলেছে, রাস্তা মেলেনি! মান্দাই–বালডুম সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসী

মান্দাই, ১৪ জুলাই: নির্বাচনের সময় প্রতিশ্রুতির অভাব ছিল না। কিন্তু ভোট শেষ, প্রতিশ্রুতিও যেন হারিয়ে গেছে—এমনই অভিযোগ তুলেছেন ১১ মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের মান্দাই থেকে বালডুম যাওয়া সড়কের ধারে বসবাসকারী মানুষ।স্থানীয়দের দাবি, বহু বছর আগে নির্মিত এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে চরম বেহাল অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে পাশের ছড়ায় মিশে যাচ্ছে।…

Read More

ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বার্তা নিয়ে ১৬ জুলাই ইসকনের মহা রথযাত্রা, প্রস্তুত আগরতলা

আগরতলা, ১৪ জুলাই: রথের চাকা ঘুরতে আর মাত্র দু’দিন বাকি। ভক্তদের উচ্ছ্বাস আর প্রস্তুতিতে এখন মুখর আগরতলা। আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে মঙ্গলবার পূর্বাশা গ্রাউন্ডে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহ-সভাপতি শ্রী ধাম গোবিন্দ দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাঁরা জানান, রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভগবান শ্রীজগন্নাথদেবের…

Read More