বামেদের অভিযোগ, গণনা কেন্দ্রের ভিতরে গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে একাধিক অনিয়ম করা হয়েছে। এর প্রতিবাদেই বিক্ষোভে সরব হন তাঁরা। তাঁদের দাবি, মানুষের ভোটের মর্যাদা রক্ষা করতে হবে এবং গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।ভোটের ফল শুধু সংখ্যার হিসাব নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সাধারণ মানুষের বিশ্বাস। সেই বিশ্বাসে আঘাতের অভিযোগেই কমলপুরে বামেদের এই প্রতিবাদ।
গণনার দিনেই উঠল গণতন্ত্র নিয়ে প্রশ্ন! ভিলেজ কমিটি নির্বাচনের গণনা কেন্দ্রে অনিয়ম ও প্রহসনের অভিযোগ তুলে কমলপুরে পথে নামলেন বামপন্থীরা।
