সোনামুড়া প্রতিনিধি:সীমান্ত সড়কে পুলিশের নিয়মিত টহল চলাকালীন উদ্ধার হল বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী। তবে ঘটনাস্থলে এগুলির কোনো দাবিদারকে পাওয়া যায়নি।সোনামুড়া থানার অন্তর্গত শ্রীমন্তপুর, তারাপুকুর ও ইউএনসি নগর সীমান্ত সড়কে টহল দেওয়ার সময় পুলিশ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা সামগ্রী দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ৭০টি এস কফ সিরাপ এবং ১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৭০ হাজার টাকা। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সমস্ত সামগ্রী দাবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।কারা এই নেশাজাতীয় সামগ্রী সেখানে রেখে গিয়েছিল এবং এর পিছনে কোনো পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ। সীমান্ত এলাকায় নেশাজাতীয় সামগ্রী পাচার রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত সড়কে পড়ে ছিল নেশার সামগ্রী, সোনামুড়ায় উদ্ধার ৭০ এস কফ ও ১৮ কেজি গাঁজা
