আগরতলা রেলস্টেশনে বড় সাফল্য! ট্রলি ব্যাগে ১১৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ, যুবক গ্রেপ্তার
আগরতলা, নিজস্ব প্রতিনিধি: আগরতলা রেলস্টেশনে নিয়মিত নজরদারির মধ্যেই ফের বড় সাফল্য পেল জিআরপিএস (GRPS) ও ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ যৌথ অভিযানে ট্রলি ব্যাগভর্তি ১১৯ বোতল সন্দেহভাজন নিষিদ্ধ কফ সিরাপ-সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে, আরপিএফ পোস্ট ও পার্কিং এলাকার মাঝামাঝি স্থানে সন্দেহজনকভাবে…
