Headlines

পাঁচ দফা দাবি নিয়ে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন ও এমপ্লয়িজ ফেডারেশন বকেয়া সুবিধা প্রদান, শূন্যপদে দ্রুত নিয়োগ, বদলি নীতি সংশোধনসহ একাধিক দাবির কথা তুলে ধরে।সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তাঁদের ন্যায্য প্রাপ্য ও কর্মসংক্রান্ত বিভিন্ন সমস্যা এখনও অমীমাংসিত। তাই অবিলম্বে পাঁচ…

Read Full News

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বপন চৌধুরী।

অভিযোগ, মোহরছড়া লালটিলা এলাকায় এক নাবালকের চালানো মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি নাবালকদের বেপরোয়া বাইক চালানো নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Read Full News

এক মুহূর্তের তন্দ্রায় বড় দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের

আগরতলা, ৪ আগস্ট: ভোরের নীরবতা ভেঙে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। চালকের চোখে ঘুম নেমে আসতেই নিয়ন্ত্রণ হারায় একটি অ্যাম্বুলেন্স। এরপর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা মারে সেটি। মঙ্গলবার ভোরে পরিমল চৌমুহনি এলাকায় ঘটে এই দুর্ঘটনা।স্থানীয়দের দাবি, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ক্লান্তিতেই অ্যাম্বুলেন্স চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার…

Read Full News

ঐতিহ্যের টানে রাজবাড়ির কের পূজায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, শান্তি-সমৃদ্ধির প্রার্থনা

আগরতলা, ৪ আগস্ট: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর আধ্যাত্মিক আবহে মঙ্গলবার রাজবাড়িতে পালিত হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা। এই বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেবতার দর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।পূজামণ্ডপে কিছুক্ষণ অবস্থান করে তিনি ধর্মীয় আচার প্রত্যক্ষ করেন এবং রাজ্যের শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজবাড়ি প্রাঙ্গণে…

Read Full News

ড. ডি.ওয়াই. পাতিলের প্রয়াণে শোকস্তব্ধ ত্রিপুরা, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ড. ডি.ওয়াই. পাতিলের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ড. পাতিল ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং জনসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ত্রিপুরার…

Read Full News

এজিএমসি ছাত্রী নিবাসে হামলার প্রতিবাদে এসইউসিআই(সি)-র স্মারকলিপি, দোষীদের শাস্তির দাবি

আগরতলা: এজিএমসি মেডিকেল কলেজের ছাত্রী নিবাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ আরও জোরালো হলো। সোমবার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল এসইউসিআই(সি)।সংগঠনের নেতৃবৃন্দের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী নিবাসে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের…

Read Full News

চুরির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই উদ্ধার বাইক, ধর্মনগরে পুলিশের জালে অভিযুক্ত

ধর্মনগর: চুরি হওয়ার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। দ্রুত পদক্ষেপে পুলিশের এই সাফল্য এলাকায় প্রশংসিত হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ধর্মনগরের জেল রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে চলাচল করা TR 05G 5659 নম্বরের একটি মোটরসাইকেল আটক করা হয়।প্রাথমিক…

Read Full News

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, হরিনার জগন্নাথ জিউ মন্দিরের উন্নয়ন প্রকল্পের শিলান্যাস

হরিনা: বহুদিনের প্রত্যাশার অবশেষে বাস্তব রূপ পেল। হরিনার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হলো সোমবার সকালে। এলাকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী আনুষ্ঠানিকভাবে মন্দির উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন।জানা গেছে, বিধায়কের উন্নয়ন তহবিল থেকে প্রায় ৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে মন্দিরের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের কাজ করা হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে মন্দিরের পরিবেশ আরও উন্নত…

Read Full News

পানীয় জলের দাবিতে জল বোর্ডে স্মারকলিপি, সরব গণতান্ত্রিক নারী সমিতি

আগরতলা: এলাকার দীর্ঘদিনের পানীয় জল সমস্যা ও জনস্বার্থে একাধিক দাবিকে সামনে রেখে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পালের কাছে স্মারকলিপি জমা দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সংগঠনের প্রতিনিধিরা জানান, বহু এলাকায় অনিয়মিত জল সরবরাহ, পর্যাপ্ত পানীয় জলের অভাব এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে…

Read Full News

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যু, বিশালগড়ে শোক-চাঞ্চল্য; ভিন্ন দাবি দুই পরিবারের

বিশালগড়: গভীর রাতের এক রহস্যজনক মৃত্যুকে ঘিরে শোক ও চাঞ্চল্যের আবহ বিশালগড়ের লালটিলা এলাকায়। মৃতা সনকা নম, তিন সন্তানের জননী। তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির পরিবারের বক্তব্যে স্পষ্ট অমিল থাকায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সনকা নম দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন। এলাকাবাসীর দাবি, তাঁর স্বামী…

Read Full News