Headlines

ঐতিহ্যের টানে রাজবাড়ির কের পূজায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, শান্তি-সমৃদ্ধির প্রার্থনা

আগরতলা, ৪ আগস্ট: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য আর আধ্যাত্মিক আবহে মঙ্গলবার রাজবাড়িতে পালিত হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা। এই বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেবতার দর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।পূজামণ্ডপে কিছুক্ষণ অবস্থান করে তিনি ধর্মীয় আচার প্রত্যক্ষ করেন এবং রাজ্যের শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে রাজবাড়ি প্রাঙ্গণে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।ত্রিপুরার রাজকীয় ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কের পূজা প্রতি বছর বিশেষ নিয়ম-নীতি ও প্রাচীন রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয়। এই পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবেও পরিচিত।এদিন পূজায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বের ওপরও আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *