Headlines

নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার, কসমোপলিটন ক্লাবের উদ্যোগে স্বচ্ছতা অভিযান

নিজেদের এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় এবার উদ্যোগী হলেন কসমোপলিটন ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে এলাকাজুড়ে আয়োজন করা হয় বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচি।এই কর্মসূচিতে ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে রাস্তা ও আশপাশের বিভিন্ন জায়গা পরিষ্কার করেন। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এলাকার বাসিন্দাদের মধ্যেও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।ক্লাব সদস্যদের বক্তব্য, পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও সমান দায়িত্ব রয়েছে। নিজেদের উদ্যোগে নিয়মিত এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার মাধ্যমে এলাকার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তোলাই তাঁদের লক্ষ্য।কসমোপলিটন ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, সংগঠনের এমন সামাজিক উদ্যোগ অন্যদেরও নিজেদের এলাকা পরিষ্কার রাখার কাজে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *