Headlines

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঘটনায় চাঞ্চল্য

কৈলাসহরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মাগুরউলি গ্রামপঞ্চায়েত এলাকার সীমান্তবর্তী ১৮৪৫/৬৩-এস পিলারের কাছাকাছি কয়েকজন যুবকের গতিবিধি নজরে আসে। তাঁদের কাছে পাচারসামগ্রী ছিল বলে বিএসএফের দাবি। জওয়ানরা তাঁদের সীমান্ত এলাকা থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় গুলি চালানো হয় বলে জানা গেছে।এই ঘটনায় তারা মিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বিএসএফের পাশাপাশি ইরানি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঊনকোটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, সকালে বাংলাদেশের এক ব্যক্তির মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহ মর্গে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি মৃত যুবকের পরিচয় ও ঘটনার পরিস্থিতি নিয়ে বিস্তারিত তদন্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *