Headlines

১১ দফা দাবিতে আগরতলায় বাম গণসংগঠনগুলির জেল ভরো আন্দোলন

শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ মানুষের স্বার্থে ১১ দফা দাবিকে সামনে রেখে সোমবার, ১০ আগস্ট রাজ্যজুড়ে জেল ভরো আন্দোলনে সামিল হল বামপন্থী গণসংগঠনগুলি। সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে সারা দেশের কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরাতেও এই আন্দোলনের আয়োজন করা হয়।সি আই টি ইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা অংশ নেন।এদিন ওরিয়েন্ট চৌমুহনি এলাকা থেকে মিছিল শুরু হয়ে আগরতলার পোস্ট অফিস চৌমুহনি এলাকায় পৌঁছায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং জনবিরোধী নীতি প্রত্যাহার করতে হবে।কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বাধা দেওয়ার ঘটনাও সামনে আসে।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, মানিক দে, পবিত্র করসহ বাম নেতৃত্ব ও গণসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *