Headlines

News Barta Tripura

ছোটখীলে উত্তেজনা, ভাঙচুরের অভিযোগে থানায় আশ্রয় প্রায় ৮০ পরিবারের

সাব্রুমের ছোটখীল এলাকায় লীলাগড় চা বাগান সংলগ্ন এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাগানের একাংশ শ্রমিকের হামলা ও ভাঙচুরের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে বসবাসকারী প্রায় ৮০টি পরিবার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তার আশায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই ছুটে আশ্রয় নেন সাব্রুম থানায়।আক্রান্ত পরিবারগুলোর অভিযোগ, বাড়িঘরে ভাঙচুরের পাশাপাশি কেটে দেওয়া হয়েছে রাবার ও পেঁপে বাগানও।…

Read Full News

উদয়পুর–অমরপুর সড়কে ফের অবরোধ, মহারাণীতে মথা সমর্থকদের বিক্ষোভ

উদয়পুর–অমরপুর সড়কে ফের পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মহারাণী এলাকায়। মঙ্গলবার মথা সমর্থকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে অবরোধে সামিল হন।অবরোধের জেরে সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় সমস্যায় পড়েন সাধারণ যাত্রী ও পথচলতি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হয়।মথা সমর্থকদের বক্তব্য,…

Read Full News

তেলিয়ামুড়ায় ভিলেজ কাউন্সিল ভোটে উৎসবের আমেজ, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

প্রায় এক দশকের অপেক্ষার পর আবারও ভোটের সুযোগ। সোমবার সকাল ৭টা বাজতেই টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে তেলিয়ামুড়ার বিভিন্ন বুথে শুরু হয় ভোটারদের আনাগোনা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়, আর একের পর এক বুথে চোখে পড়ে দীর্ঘ লাইন।তেলিয়ামুড়া আরডি ব্লকের তারা চান রূপিনী এস.বি. স্কুল, হদ্রাই রাধামাধব হাই স্কুল, দুখাই জমাদারপাড়া স্কুল-সহ…

Read Full News

মাছের বাজারের ব্যস্ততার মাঝেও মানবিকতার নজির গড়ল মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি। মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান ও বস্ত্রদান শিবিরের।

শিবিরে রক্তদানের পাশাপাশি অসহায় ও প্রয়োজনীয় মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। ব্যবসায়ীদের এই উদ্যোগে ফুটে ওঠে সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর ছবি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আইএএস কিরণ গিত্ত্যে, পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। তাঁদের উপস্থিতিতে উৎসাহিত হন উদ্যোক্তা ও রক্তদাতারা।

Read Full News

নির্বাচনের আবহে কৈলাসহরে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা মোঃ বদরুজ্জামান।

তাঁর অভিযোগ, মদের ট্যাঙ্ক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Read Full News

সামাজিক মাধ্যমে অশালীন পোস্ট বন্ধের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ DYFI

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন পোস্টের অভিযোগকে কেন্দ্র করে এবার পুলিশের দ্বারস্থ হলো ডিওয়াইএফআই। সোমবার পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়ে এ ধরনের পোস্টের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জানায় সংগঠনটি।ডিওয়াইএফআই-এর অভিযোগ, সামাজিক মাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও অশালীন বিষয় ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের…

Read Full News

বিশালগড়ে চুরির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার, মিলল গুরুত্বপূর্ণ সূত্র

বিশালগড়ের নেতাজিনগর এলাকায় বাড়িতে চুরির ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে সোমবার গভীর রাতে বিশালগড় এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের ছবি বা ফুটেজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইল ও…

Read Full News

বাড়ি দখলের অভিযোগে গৃহকর্তাকে খুন! দেড় মাস পর উত্তম চৌধুরীর মৃত্যুর রহস্যে নতুন মোড়

দেড় মাস আগে ঘটে যাওয়া এক রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাট থানা এলাকায়। পরিবারের অভিযোগ, বাড়ি দখলের উদ্দেশ্যেই গৃহকর্তা উত্তম চৌধুরীকে খুন করে তাঁর দেহ জলে ফেলে দেওয়া হয়েছিল।ঘটনার পর থেকে মৃত্যুর কারণ নিয়ে পরিবারের মনে যে প্রশ্ন ছিল, এবার সেই প্রশ্নই আরও গভীর হয়েছে। পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা বা…

Read Full News

৮ টনের সেতুতে ১৫–১৬ টন! সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ভারী যান চলাচলে বাড়ছে ঝুঁকি

সরকারি অর্থে তৈরি রাস্তা ও সেতু। মানুষের যাতায়াত সহজ করতেই গড়ে তোলা হয়েছিল এই পরিকাঠামো। কিন্তু সেই সেতুর নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি ওজনের পণ্যবাহী যান চলাচলের অভিযোগ উঠতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম-বৈষ্ণবপুর সড়ককে ঘিরে।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে লোহার রড, সিমেন্ট, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বোঝাই ভারী যানবাহন চলাচল…

Read Full News

ধজ্জ্বনগরে নতুন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, উদ্বোধনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুরের ধজ্জ্বনগরে শিক্ষার পরিসরে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। নার্সিং শিক্ষার প্রসার এবং আগামী দিনের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল নর্থ ইস্টার্ন রিসার্চ ইনস্টিটিউট অব নার্সিং এডুকেশন।রবিবার দুপুরে ধজ্জ্বনগরে প্রতিষ্ঠানের কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ…

Read Full News