জাতীয় সড়কে ফের রক্তাক্ত দুর্ঘটনা! কামালঘাটে অটো-ইকোর মুখোমুখি সংঘর্ষে আহত ৩, আতঙ্কে এলাকাবাসী
কামালঘাট: আবারও সড়ক দুর্ঘটনার সাক্ষী হলো আগরতলা-খোয়াই (১০৮-বি) জাতীয় সড়ক। বৃহস্পতিবার রাতে লেফুঙ্গা থানার অধীন কামালঘাটের শান্তি পাড়া এলাকায় একটি অটো ও একটি ইকো গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য।প্রত্যক্ষদর্শীদের দাবি, TR 01 BU 0355 নম্বরের ইকো গাড়িটি আগরতলা থেকে কামালঘাটের দিকে আসছিল। একই সময়ে TR…
