উদয়পুর স্টেশনে বড়সড় মাদকবিরোধী সাফল্য, ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
উদয়পুর, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে নিয়মিত তল্লাশি অভিযানের সময় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জিআরপি ও স্থানীয় পুলিশ। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা যায়, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের ব্যাগ তল্লাশি চলছিল। সেই সময় এক যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায়…
