সংসার যেখানে ভরসা আর নিরাপত্তার জায়গা, সেখানেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। নিজের স্ত্রীই নাকি তাঁকে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন—এমনই গুরুতর অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন।প্রভাসবাবুর দাবি, তাঁর স্ত্রী পেশায় একজন নার্স। বাড়ি ও সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে এবং ধীরে ধীরে অসুস্থ করে তোলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এই ঘটনায় তিনি নিজের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বলেও জানান।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভাস চন্দ্র গন বলেন, কীভাবে তিনি এই পরিস্থিতির মধ্যে পড়েছেন এবং কেন স্ত্রীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলছেন, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন।তবে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্ত্রীর বক্তব্য বা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা প্রশ্ন—সত্যিই কি সম্পত্তির জন্য একজন মানুষকে অসুস্থ করে তোলার চেষ্টা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও পারিবারিক বিরোধ?
সুস্থ স্বামীকে ‘পাগল’ বানানোর চেষ্টার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রভাস চন্দ্র গনের
