মনুঘাট সেতুর নিচে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সাব্রুম: নদীর জলে ভেসে উঠল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত মনুঘাট ব্রিজের নিচে নদী থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনুঘাট সেতুর নিচে নদীতে এক ব্যক্তির দেহ দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। খবর দেওয়া হয় পুলিশকে।…
