প্রতি বছরের মতো এবারও মহালয়ার পুণ্যতিথিতে সকাল সকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন বহু মানুষ। কেউ শরীরচর্চায় ব্যস্ত, কেউ আবার প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে কিছুটা সময় কাটাতে এসেছেন। মহালয়ার আবহে কলেজ টিলা এলাকায় মানুষের এই ভিড় যেন উৎসবের আগমনী বার্তাকেই আরও প্রাণবন্ত করে তুলেছে।শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার আগেই মহালয়ার এই বিশেষ দিনে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কলেজ টিলা এলাকায় ধরা পড়ল উৎসবের আমেজ এবং বাঙালির চিরাচরিত আবেগের এক সুন্দর ছবি।
ভোরের আলো ফুটতেই চারদিকে বেজে উঠেছে মহালয়ার সুর। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের। আর এই বিশেষ দিনটিকে ঘিরে আগরতলার কলেজ টিলা এলাকায় দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়।
