Headlines

দিল্লিতে পুলিশের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব সিপিআইএম

গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং প্রতিবাদের কণ্ঠস্বরকে মর্যাদা দেওয়ার দাবিতে ফের পথে নামল সিপিআইএম। দিল্লির যন্তর মন্তরে ছাত্র, যুব, মহিলা এবং বিরোধী রাজনৈতিক দলগুলির উপর পুলিশের বর্বরোচিত আক্রমণের অভিযোগ তুলে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় দলের পক্ষ থেকে।বিক্ষোভকারীদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতা ও প্রতিবাদ জানানোর অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে ছাত্র-যুব ও মহিলাদের উপর পুলিশের আক্রমণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হয়।প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে সিপিআইএমের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, গণতান্ত্রিক অধিকার ও বিরোধী কণ্ঠস্বরের উপর আঘাত কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিও সামনে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *