Headlines

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনার এই বিশেষ দিনে পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন বহু মানুষ।

প্রতি বছরের মতো এবারও মহালয়ার পূর্ণ তিথিতে আগরতলার জগন্নাথ বাড়ি দিঘিতে ভিড় জমান বহু মানুষ। ধর্মীয় রীতি ও ঐতিহ্য মেনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে শ্রদ্ধা জানান তাঁরা। প্রিয়জনদের স্মরণে এই তর্পণ শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং বাঙালির পারিবারিক ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে আত্মিক বন্ধনেরও এক বিশেষ প্রকাশ।মহালয়ার এই পবিত্র সকালে জগন্নাথ বাড়ি দিঘির পরিবেশে ধরা পড়ে ভক্তি, শ্রদ্ধা ও আবেগের এক অনন্য ছবি। অন্যদিকে, দেবীপক্ষের আগমনে চারদিকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রতীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *