এই কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, দলের পূর্ব আগরতলা অঞ্চল সম্পাদক সঞ্জয় দাস-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। তাঁদের উপস্থিতিতে এই কর্মসূচি সম্পন্ন হয়।উৎসবের মরশুমে এই ধরনের উদ্যোগ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা বহন করে।
উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে মানবিকতার প্রকৃত পরিচয়। সেই ভাবনাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করল সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল।
