Headlines

২০২২ সালে ত্রিপুরা জেল পুলিশের শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন বহু বেকার যুবক। দেখতে দেখতে পেরিয়ে গেছে চার বছর, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী কোনো পরীক্ষা হয়নি বলে অভিযোগ তাঁদের।

চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করে প্রশাসনের কাছে ৪০ বারেরও বেশি ডেপুটেশন দিয়েছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু এতবার আবেদন-নিবেদনের পরও মেলেনি কোনও স্পষ্ট সদুত্তর।অবশেষে দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে ফের প্রশাসনের দ্বারস্থ হলেন তাঁরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে বেকার যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতেই এদিন আবারও ডেপুটেশন প্রদান করেন চাকরিপ্রার্থীরা।

Read Full News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, দলে যোগ ৬ জনের

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল আগরতলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিল প্রদেশ কংগ্রেস। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক প্রদীপ রায় বর্মন।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের একাধিক প্রশ্ন ও আপত্তি রয়েছে। সেই প্রতিবাদকে সামনে রেখেই আগামীকাল আগরতলা প্রেস ক্লাব থেকে বিক্ষোভ কর্মসূচি…

Read Full News

তিন দশকের অপেক্ষার অবসান, পাকা রাস্তা পেয়ে হাসি ১১ নম্বর ওয়ার্ডে

একটা রাস্তার জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় ২৫ থেকে ৩০ বছর। বর্ষা এলেই কাদা, জল আর দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠত আমবাসা পুরো পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। মাটির রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তেন শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই। জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলও হয়ে উঠত কঠিন।দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটেছে অবশেষে।…

Read Full News

ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রদ্যোতের চিঠি

ত্রিপুরাবাসীর উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মা। নিজের বক্তব্যে তিনি ত্রিপুরার মানুষ, বিশেষ করে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক, তাঁদের আশা-আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন।চিঠিতে প্রদ্যোত বলেন, রাজনীতি শুধু ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়। মানুষের পাশে থাকা, তাঁদের কথা শোনা এবং তাঁদের অধিকার ও স্বার্থের জন্য কাজ করাই তাঁর কাছে…

Read Full News

জিবি হাসপাতাল থেকে চুরি যাওয়া বাইক-স্কুটি উদ্ধার, স্বস্তি ফিরল মালিকদের

হাসপাতালে চিকিৎসা করাতে কিংবা রোগীর পাশে থাকতে এসে গাড়ি হারানোর ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। এবার জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাওয়া একটি এনফিল্ড বাইক ও একটি এনটর্ক স্কুটি উদ্ধার করল এনসিসি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, চুরি যাওয়া দুটি গাড়ির খোঁজে তল্লাশি চালিয়ে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা এবং জিবি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সেগুলি উদ্ধার করা…

Read Full News

এনডিএ-র জয়ে উৎসবের আবহ, বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস

ফল প্রকাশের পর থেকেই বদলে যায় প্রদেশ বিজেপি কার্যালয়ের চিত্র। জয়ের খবর ছড়িয়ে পড়তেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন, আবার কোথাও উঠছে জয়ধ্বনি।এনডিএ-র জয়কে কেন্দ্র করে বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে জমে ওঠে আনন্দ-উল্লাস। ঢাক-ঢোল, স্লোগান আর কর্মীদের উচ্ছ্বাসে কার্যত উৎসবের রূপ নেয় গোটা এলাকা।দীর্ঘ…

Read Full News

নতুন ওয়ার্ড অফিসে নতুন আশার আলো, ২৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের বার্তা

শহরের উন্নয়ন শুধু বড় বড় প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের প্রতিদিনের ছোট ছোট সমস্যার সমাধান, নাগরিক পরিষেবা আরও সহজলভ্য করা এবং এলাকার পরিকাঠামোকে আধুনিক করে তোলাই প্রকৃত উন্নয়নের ছবি। সেই লক্ষ্যেই আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে শুরু হলো নতুন ওয়ার্ড কার্যালয় নির্মাণের উদ্যোগ।মঙ্গলবার, ৬ অক্টোবর, যোগেন্দ্রনগরে প্রস্তাবিত নতুন ওয়ার্ড অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও…

Read Full News

ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘিরে তিপ্রা মথা সমর্থকদের আনন্দ-উল্লাস। সেই উচ্ছ্বাসের মাঝেই বাজি ফাটানোর ঘটনায় আহত হলো এক শিশু।

জানা গেছে, আনন্দ উদযাপনের সময় বাজির আঘাতে শিশুটি আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে। সেখানে চিকিৎসকরা শিশুটির প্রাথমিক চিকিৎসা করেন।উৎসবের আনন্দ যেন কারও পরিবারের কাছে দুঃখের কারণ না হয়ে ওঠে—এই ঘটনাই ফের মনে করিয়ে দিল, আনন্দ উদযাপনের সময় বিশেষ করে শিশুদের নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন।

Read Full News

পূজার আগে নিরাপত্তায় জোর, ক্লাব সদস্যদের সঙ্গে পুলিশের বৈঠক

দুর্গাপূজাকে ঘিরে শহরে উৎসবের আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর সেই উৎসব যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করেছে পুলিশ-প্রশাসন।দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম থানার এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের নিয়ে মুক্তধারায় অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে…

Read Full News

চাম্পাহাওরে ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা

ভোটের ফল প্রকাশের অপেক্ষায় যখন চাম্পাহাওরের মানুষের চোখ গণনাকেন্দ্রের দিকে, ঠিক তখনই সকাল থেকে এলাকাজুড়ে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে চাম্পাহাওর এলাকায়।তুলাশিখর ব্লকের গণনাকেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। সকাল থেকেই গণনাকেন্দ্রের চারপাশে মোতায়েন করা হয়…

Read Full News