রিপস্যাটে শুরু দু’দিনের টিবি স্ক্রিনিং শিবির, সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি: যক্ষ্মামুক্ত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বুধবার থেকে আভয়নগরের রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (রিপস্যাট)-এ শুরু হয়েছে দু’দিনব্যাপী টিউবারকুলোসিস (টিবি) স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP)-এর উদ্যোগে আয়োজিত এই শিবির চলবে ২৯ ও ৩০ জুলাই, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা…
