গকুলনগরে পালসার-ইকো সংঘর্ষে চাঞ্চল্য, দুর্ঘটনার পর ঘাতক গাড়ি উধাও!
গকুলনগরের রাস্তারমাথা এলাকায় বন্ধন ব্যাংক সংলগ্ন স্থানে বুধবার দুপুরে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, একটি পালসার মোটরসাইকেল ও একটি ইকো গাড়ির মধ্যে সংঘর্ষের পর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন বাইক আরোহী। তবে দুর্ঘটনার পর দায়িত্ব এড়িয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় অভিযুক্ত গাড়িটি।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয় এক গাড়ি চালকের সহযোগিতায়…
