নিজস্ব প্রতিনিধি: জম্পুই জলা ব্লকের দুর্গম উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের বিজয় নন্দী মলসম পাড়ায় ঘটে গেল এক নৃশংস হামলার ঘটনা। গুরুতর জখম অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৪৫ বছর বয়সী আইডিসরি মলসম। তিনি প্রয়াত তিলক দেববর্মার স্ত্রী এবং বাড়িতে একাই বসবাস করতেন। তাঁর একমাত্র ১৭ বছরের ছেলে জ্যাকব দেববর্মা কর্মসূত্রে বেঙ্গালুরুতে রয়েছে।স্থানীয়দের দাবি, সোমবার গভীর রাত প্রায় সাড়ে ১১টার দিকে উদয়পুর কিল্লা এলাকার ধন্য মোহন জমাতিয়া নামে এক যুবক আইডিসরি মলসমের বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মুহূর্তেই রক্তে ভেসে যায় ঘর ও বারান্দা। মহিলার আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁকে উদ্ধার করে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা দ্রুত জিবি হাসপাতালে রেফার করেন, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকাল প্রায় ১১টায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযানও চালানো হচ্ছে।ঘটনার বিষয়ে বিশ্রামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শান্তি বাহু জমাতিয়া এবং স্থানীয় বাসিন্দারা বিস্তারিত তথ্য জানিয়েছেন। পুলিশের তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।
দিয়ে কুপিয়ে মহিলাকে হত্যার চেষ্টা, জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই ৪৫ বছরের আইডিসরি মলসমের
