আগরতলা, ৩১ জুলাই: একটি স্কুটির চাবি নিয়ে সামান্য পারিবারিক বচসা। কিন্তু সেই তর্কই মুহূর্তের মধ্যে রূপ নিল মারধরের ঘটনায়। অভিযোগ, শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার হন এক জামাতা, তাঁর ভাই এবং বৃদ্ধ বাবা-মা। ঘটনাটি ঘটেছে আগরতলার কাশিপুর সংলগ্ন ত্রিনাথ এলাকায়।অভিযোগকারী পরিবারের দাবি, কথা কাটাকাটির একপর্যায়ে মেয়ের বাড়ির লোকজন তাঁদের ওপর চড়াও হন। মারধরে জামাতাসহ পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।ঘটনার পর ন্যায়বিচারের আশায় পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি।
স্কুটির চাবি নিয়ে শুরু, রক্তাক্ত পরিণতি! শ্বশুরবাড়িতে হামলার অভিযোগে থানার দ্বারস্থ জামাতার পরিবার
