Headlines

অখণ্ড ভারত দিবসে আইজিএম হাসপাতালে শিশুদের পাশে উদ্যোক্তারা

আগরতলা, ১৩ আগস্ট: অখণ্ড ভারত দিবস উপলক্ষে মানবিক উদ্যোগ দেখা গেল আগরতলার আইজিএম হাসপাতালের শিশু ওয়ার্ডে। বৃহস্পতিবার চিকিৎসাধীন শিশুদের হাতে তুলে দেওয়া হয় ফল, মিষ্টি ও বিভিন্ন সামগ্রী। শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ইতিহাসের প্রতি সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।কর্মসূচিতে উদ্যোক্তারা বলেন, দেশভাগের যন্ত্রণা এবং দেশের অখণ্ডতার আকাঙ্ক্ষা আজও মানুষের মনে গভীরভাবে রয়েছে। সেই চেতনা নতুন প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই অখণ্ড ভারত দিবসকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।আইজিএম হাসপাতালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. নির্মল সরকার, শিশু বিভাগের প্রধান ডা. রজত দেববর্মা, ডা. প্রতীকস্বরূপ রায়, ডা. সুখেন্দু নাথ, ডা. রাজেশ নাথ, বাপি রানি দাস, কনভেনার সুশান্ত কুমার নাথ, প্রদীপ কুমার ঘোষ-সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।উদ্যোক্তাদের বক্তব্য, আজকের শিশুরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে দেশ, ইতিহাস ও জাতীয় ঐক্যের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার বোধ তৈরি করা জরুরি। হাসপাতালের চিকিৎসাধীন শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও এই বার্তা ভাগ করে নেওয়া হয়।আগামীকাল অখণ্ড ভারত দিবস উপলক্ষে ভারতমাতা পূজনেরও আয়োজন করা হয়েছে। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম ও ঐক্যের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *