কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন ক্রীড়াবিদ অস্মিতা দে। তাঁর এই সাফল্যকে সম্মান জানাতে বুধবার আগরতলার রবীন্দ্র ভবনে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।সাফল্যের পর অস্মিতাকে কাছ থেকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে ছিল উৎসবের আবহ। রাজ্যের হয়ে আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই অর্জনকে গর্বের মুহূর্ত হিসেবে তুলে ধরেন উপস্থিত অতিথিরা।অস্মিতার হাতে সংবর্ধনা তুলে দিয়ে তাঁর কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্যের প্রশংসা করা হয়। তাঁর এই জয় ত্রিপুরার অন্যান্য তরুণ-তরুণীকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন উপস্থিতরা।
কমনওয়েলথে সোনা জিতে ঘরে ফেরা অস্মিতা, রবীন্দ্র ভবনে রাজ্য সরকারের সংবর্ধনা
