ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজের ব্যবস্থা চালুর দাবিতে ফের পথে নামল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। বুধবার আগরতলার এসবিআই মেলারমাঠ শাখার সামনে সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যাঙ্ককর্মীরা।কর্মসূচি থেকে সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্কিং পরিষেবা চালু, কর্মীদের কাজের চাপ কমানো এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার দাবি ওঠে।UFBU-এর পক্ষ থেকে বলা হয়, দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন চললেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কর্মীদের কাজের পরিবেশ ও কর্মঘণ্টার বিষয়টি বিবেচনা করে দ্রুত পাঁচদিনের কর্মব্যবস্থা চালুর দাবি জানান তাঁরা।এদিন সংগঠনের পক্ষে সঞ্জয় দত্ত বলেন, সপ্তাহে পাঁচদিন কাজের ব্যবস্থা চালু হলে কর্মীদের উপর চাপ কিছুটা কমবে। পাশাপাশি কর্মীদের কর্মদক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরাও আরও ভালো পরিষেবা পাবেন বলে দাবি করেন তিনি।দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেওয়া হয় UFBU-এর পক্ষ থেকে।
সপ্তাহে পাঁচদিন ব্যাঙ্ক খোলার দাবিতে ফের সরব UFBU
