Headlines

News Barta Tripura

মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়ির অদূরেই ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি

পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাজগঞ্জ এলাকায়। রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে চোরেরা নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ।সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ফাঁড়ির এত…

Read Full News

সন্তান জন্মের পর মায়ের মৃত্যু, জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে পরিজনদের ক্ষোভ

সন্তান জন্ম দেওয়ার পর ২৬ বছর বয়সি প্রীতি সরকারের মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা। মৃতার স্বামী জয়দেব সরকার। তাঁদের বাড়ি সিধাই মোহনপুরের বিজয়নগর এলাকায়।পরিবারের দাবি, সন্তান প্রসবের পর প্রীতির শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও পরিষেবা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া…

Read Full News

আসামীর কাঠগড়ায় রতনলাল নাথ, বিস্ফোরক জিতেন্দ্র চৌধুরী

বিধানসভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই মন্ত্রী রতনলাল নাথকে নিশানা করে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্ত্রীকে কার্যত আসামীর কাঠগড়ায় দাঁড় করান। তাঁর বক্তব্যে উঠে আসে জনস্বার্থ, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সরকারের জবাবদিহিতা নিয়ে একাধিক অভিযোগ ও প্রশ্ন। তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, সাধারণ মানুষের…

Read Full News

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা

রাখি বন্ধন উৎসবকে ঘিরে আগরতলা প্রেস ক্লাবে এক আন্তরিক সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। বাঙালি মহিলা সমাজের কর্মীরা সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভালোবাসা, সৌভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানের বার্তা নিয়ে এই আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বলেন, রাখির বন্ধন শুধু ভাই-বোনের সম্পর্কের…

Read Full News

এজি অফিস সংলগ্ন ওভারহেড ট্যাংক থেকে যুবতীর ঝাঁপ, মর্মান্তিক মৃত্যু

রাজধানী আগরতলায় এজি অফিস সংলগ্ন ডি ডাব্লিউ এস-এর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওভারহেড ট্যাংক থেকে এক যুবতী ঝাঁপ দেওয়ায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অভয়নগর আউটপোস্টের পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে বলে জানা…

Read Full News

রাখির পসরা সাজলেও বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা

আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের ভালোবাসার এই বিশেষ দিনকে ঘিরে রাজধানী আগরতলার বিভিন্ন বাজারে রঙিন রাখির পসরা সাজিয়ে বসেছেন ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীরা। দোকান ও রাস্তার ধারে নানা ডিজাইনের রাখি দিয়ে সাজানো হয়েছে বিক্রির স্টল।তবে উৎসবের আমেজ থাকলেও ব্যবসায়ীদের মুখে এবার কিছুটা হতাশার সুর। তাঁদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছর রাখির চাহিদা ও বিক্রি তেমন দেখা যাচ্ছে না।…

Read Full News

স্বর্ণের চেইন ও দুই বাইসাইকেল উদ্ধার, পুলিশের জালে চোর

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার করে এক সন্দেহভাজন চোরকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশের তৎপরতায় অভিযুক্তকে আটক করার পাশাপাশি চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি…

Read Full News

গুরুদেব শান্তিকালীর ২৬তম তিরোধান দিবসে স্মরণ ও মানবসেবার অঙ্গীকার

গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস উপলক্ষে বোরাখায় শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ শোভাযাত্রা ও স্মরণ কর্মসূচি। প্রতি বছরের মতো এবারও শান্তিকালী আশ্রমের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।শান্তিকালী আশ্রম প্রতিষ্ঠার পর থেকেই ধর্মীয় শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গুরুদেব শ্রী শ্রী শান্তিকালী মানুষের সেবাকে…

Read Full News

লক্ষ্মীপুরে ১৬৮ কোটি টাকার ইয়াবা জব্দ, আন্তঃরাজ্য মাদক চক্রে বড় ধাক্কা

অসমের কাছাড় জেলার লক্ষ্মীপুরে রাতভর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও ডিআরআই। ২৫ ও ২৬ আগস্টের মধ্যরাতে জুজহাং পাহাড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ৬০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১৬৮ কোটি টাকা…

Read Full News

সরকারি চাকরিতে PRTC বাধ্যতামূলক করার দাবিতে আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভে সামিল হলেন জেন-জি ছাত্রছাত্রীরা।

তাঁদের দাবি, রাজ্যের সরকারি চাকরিতে স্থানীয়দের সুযোগ নিশ্চিত করতে PRTC বাধ্যতামূলক করা হোক। হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা।

Read Full News