Headlines

একতার বার্তা বুকে নিয়ে গুজরাটের পথে ত্রিপুরা পুলিশের বাইক র‍্যালি!

রাষ্ট্রীয় একতা দিবসকে সামনে রেখে দেশবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল ত্রিপুরা পুলিশ। বৃহস্পতিবার এডি নগর পুলিশ লাইনের মাঠ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাইকে করে গুজরাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।যাত্রার আগে পুলিশ লাইনে ছিল উৎসাহ ও আবেগের পরিবেশ। দেশের ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বার্তা সঙ্গে নিয়েই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার লক্ষ্য তাঁদের।ত্রিপুরা থেকে শুরু হওয়া এই বাইকযাত্রা শুধু একটি সফর নয়, বরং ‘এক দেশ, একতার বন্ধন’-এর বার্তা ছড়িয়ে দেওয়ার এক প্রতীকী প্রয়াস। গুজরাটের উদ্দেশ্যে রওনা হওয়া পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *