Headlines

News Barta Tripura

ভিলেজ ভোটে নতুন সমীকরণের ইঙ্গিত! কংগ্রেসকে পাশে না রেখে সিপিআইএমএল-এর সঙ্গে সিপিআইএমের আঁতাতের অভিযোগ

ভিলেজ নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে ফের জোরালো হচ্ছে জোট-সমীকরণের জল্পনা। কংগ্রেসের সঙ্গে নয়, বরং সিপিআইএমএল-এর সঙ্গে সিপিআইএমের বোঝাপড়ার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বাড়লেও, বাম শিবিরের এই সম্ভাব্য সমীকরণকে ঘিরে প্রশ্ন উঠছে—ভোটের মাঠে কি বদলে যাচ্ছে পুরনো রাজনৈতিক সম্পর্কের হিসাব?কংগ্রেসকে বাদ দিয়ে সিপিআইএমএল-এর সঙ্গে সিপিআইএমের এই…

Read Full News

চিত্তরঞ্জন এলাকা থেকে শ্রীজীব সাহার বাড়িতে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি দু’জনকে আটক করেছে পূর্ব থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, চুরি যাওয়া গয়না বিক্রি করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। উদ্ধার হওয়া স্বর্ণালংকার ঘিরে এখন তদন্তে…

Read Full News

সুস্থ স্বামীকে ‘পাগল’ বানানোর চেষ্টার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রভাস চন্দ্র গনের

সংসার যেখানে ভরসা আর নিরাপত্তার জায়গা, সেখানেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ। নিজের স্ত্রীই নাকি তাঁকে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন—এমনই গুরুতর অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন।প্রভাসবাবুর দাবি, তাঁর স্ত্রী পেশায় একজন নার্স। বাড়ি ও সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে এবং ধীরে ধীরে অসুস্থ করে তোলার চেষ্টা করা হয়েছে বলে…

Read Full News

মানুষের সামনে সালিশি সভা, আর সেখানেই স্ত্রীর ওপর নৃশংস হামলার অভিযোগ। সেই দৃশ্য চোখের সামনে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান শ্বশুর। ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় দায়ের হওয়া মামলার দীর্ঘ দুই বছরের বিচারপ্রক্রিয়ার অবশেষে আজ মিলল রায়।

মামলার সরকারি আইনজীবী অভিজিৎ ভট্টাচার্য জানান, আদালতে মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর অভিযুক্ত অনুপ সাহাকে দুটি পৃথক ধারায় যথাক্রমে ৫ বছর ও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।শুধু কারাদণ্ডই নয়, একটি ধারায় ৫ হাজার টাকা এবং অপর ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ মাসের…

Read Full News

অপরাধের কঠোর সাজা—নাবালিকা ধর্ষণের মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত বিজয় ঘোষ নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ধলাই জেলা ও দায়রা আদালত। লংতরাই ভ্যালী মহকুমার মনু থানার চিত্তরঞ্জন পাড়ার এই ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের রায় সামনে আসে।মামলার শুনানি শেষে বিচারপতি ধীমান দেব্বর্মা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। আদালতের…

Read Full News

ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাই, অটোসহ যুবক গ্রেফতার

অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে চেইন ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি ইলেকট্রিক অটো এবং এক যুবককে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের পর ঘটনায় ব্যবহৃত ইলেকট্রিক অটোটিকে চিহ্নিত করা হয়। এরপর অভিযান চালিয়ে অটোসহ এক যুবককে গ্রেফতার করা হয়। তবে এখনও পর্যন্ত ছাত্রীটির…

Read Full News

আখাউড়া রোডে গাড়ি শেখার সময় দুর্ঘটনা, আহত ই-রিকশা চালকসহ কয়েকজন

গাড়ি চালানো শেখার সময় আখাউড়া রোডে দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গেছে, রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের মেয়ে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেই সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় কয়েকজন আহত হন, তাঁদের মধ্যে এক ই-রিকশা চালকও রয়েছেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। আহতদের নিয়ে উদ্বেগের পাশাপাশি পরিস্থিতি ঘিরে কিছুটা উত্তেজনাও…

Read Full News

🚨 মাতিনগরে রাতের অভিযানে বিপুল গাঁজা উদ্ধার

গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মাতিনগর উত্তরপাড়া মাঠ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় সোনামুড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং ১১তম ব্যাটালিয়ন টিএসআর। অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।অভিযান চালিয়ে বিভিন্ন আকারের মোট ২৯টি প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার করা হয় প্রায় ৭৭৭ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা। ঘটনাস্থলে দাবিদার না…

Read Full News

চাকরির দাবিতে সরব দিব্যাঙ্গজনরা, ১৯ দফা দাবি নিয়ে সাংগঠনিক বৈঠক

চাকরি ও নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে এবার আরও জোরালো হচ্ছে দিব্যাঙ্গজনদের কণ্ঠস্বর। নিজেদের সমস্যা, দাবি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আজ আগরতলার রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে এক সাংগঠনিক আলোচনায় মিলিত হন দিব্যাঙ্গজনদের নেতৃত্ব ও প্রতিনিধিরা।আলোচনায় কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে দিব্যাঙ্গজনদের অধিকার ও দাবি-দাওয়া সামনে রেখে মোট ১৯ দফা…

Read Full News

স্মৃতির টানে প্রাক্তনীদের মিলন, উমাকান্ত একাডেমি এলামনির দ্বিবার্ষিক সম্মেলন

পুরনো স্কুল, পুরনো বন্ধু আর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিকে ঘিরে আজ মিলনমুখর হয়ে উঠল উমাকান্ত একাডেমি এলামনি। প্রাক্তনীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলামনির দ্বিবার্ষিক সম্মেলন।সম্মেলনে সংগঠনের আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভাশিস মজুমদার। একইভাবে সভাপতি পদেও পুনর্নির্বাচিত হয়েছেন আইনজীবী…

Read Full News