Headlines

News Barta Tripura

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর এলাকায় আক্রান্ত CPIM কার্যালয় পরিদর্শন করলেন দলের সাধারণ সম্পাদক এম. এ. বেবি, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীসহ অন্যান্য নেতৃত্ব।

তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। নেতৃত্বদের অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

Read Full News

নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে অবশেষে এক ব্যক্তিকে গ্রেফতার করল সোনামুড়া থানার পুলিশ।

নগর বর্ডার রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট গভীর রাতে সোনামুড়া থানার পুলিশ ও ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে ইউএনসি নগর ওয়ার্ড নম্বর ২-এর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি বাইক থেকে ২৫টি নিষিদ্ধ কফ সিরাপের বোতল উদ্ধার হয়। অভিযোগ, ওই কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া…

Read Full News

ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কমলাসাগর বিধানসভার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রাখা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বিশালগড় থানা এলাকার বিভিন্ন স্থানে একের পর এক চুরির ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই সঠিক তদন্ত ও চোর ধরার ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ছাগল চুরির ঘটনাকে ঘিরে নতুন করে এলাকায় উত্তেজনা ছড়ানোয় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি…

Read Full News

লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের বিভিন্ন সমস্যার প্রতিবাদে পথে নামল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস।

সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি চালকদের উপর চলা হয়রানি ও নানা সমস্যার বিরুদ্ধে সরব হন শ্রমিকরা।তাঁদের দাবি, একদিকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে, অন্যদিকে পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত শ্রমিকদেরও প্রতিনিয়ত নানা চাপ ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতির দ্রুত সমাধান এবং শ্রমজীবী মানুষের স্বার্থে কার্যকর পদক্ষেপের দাবি জানান…

Read Full News

যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার পর বুধবার দলীয় কার্যালয় পরিদর্শনে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

ঘটনাস্থল ঘুরে দেখার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কার্যালয়ে হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশ ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছে।জিতেন চৌধুরীর দাবি, বিজেপি রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিদ্যুতের মাশুল বৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বলেও দাবি করেন তিনি।বিদ্যুৎ মাশুল…

Read Full News

ভুট্টপুকুরের নাগের জলা সংলগ্ন মডার্ন ক্লাবে প্রতি বছরের মতো এবারও আসন্ন দুর্গাপুজাকে ঘিরে আয়োজিত হলো খুঁটি পূজা।

পুজোর প্রস্তুতিতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্লাবের সদস্যরা। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দুর্গাপুজার বাজেট প্রায় ১৪ লক্ষ টাকা। ঐতিহ্য ও উৎসবের আবহে এবারও দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় আয়োজনের প্রস্তুতি চলছে।

Read Full News

আগরতলার দশরথ দেব ভবনের মিলনায়তনে শুরু হয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক।

বৈঠকে উপস্থিত রয়েছেন দলের সাধারণ সম্পাদক এমএ বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীসহ রাজ্য নেতৃত্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। সংগঠনের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক কর্মকৌশল ও আগামী দিনের কর্মসূচি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

Read Full News

যোগেন্দ্রনগর পার্টি অফিসে হামলার প্রতিবাদে পুলিশ সদর দপ্তরে CPI(M)-এর বিক্ষোভ

যোগেন্দ্রনগর আঞ্চলিক CPI(M) অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে সরব হলো সিপিআইএম। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয় থেকে মিছিল করে দলীয় কর্মী-সমর্থকরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে পৌঁছান। পরে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।দলীয় নেতৃত্বের…

Read Full News

পাঁচ দফা দাবিতে কৈলাসহরে SFI-এর ডেপুটেশন ও বিক্ষোভ

স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষার বেসরকারিকরণ বন্ধসহ পাঁচ দফা দাবিতে কৈলাসহরে সরব হলো ভারতের ছাত্র ফেডারেশন (SFI)। মঙ্গলবার সংগঠনের কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মহকুমা শাসক শান্তিময় দেববর্মার কাছে ডেপুটেশন দেওয়া হয়।ডেপুটেশন শেষে শহরের রাজপথে বিক্ষোভ মিছিল করেন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সাগর ভট্টাচার্য, সাহাব উদ্দিন, সাগরদ্বীপ মালাকার, অঙ্কিতা মালাকারসহ অন্যান্যরা।ছাত্র নেতৃত্বের দাবি,…

Read Full News

টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর

টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য বড়সড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণদের নিয়োগ ছাড়াও শিক্ষা ব্যবস্থা ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজের মতামত তুলে ধরেন মুখ্যমন্ত্রী।দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা টেট উত্তীর্ণদের মুখে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে…

Read Full News