Headlines

শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই-এর রক্তদান শিবির, মেলারমাঠে মানবিক উদ্যোগ

ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অন্যতম শহীদ অরুণ দেবের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে বুধবার মেলারমাঠের ছাত্র-যুব ভবনে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদর বিভাগীয় কমিটি।রক্তদান শিবিরে ছাত্র-যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সমাজের প্রয়োজনে রক্তদানের মতো মানবিক উদ্যোগে শামিল হয়ে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। আয়োজকদের মতে, শহীদ অরুণ দেবের আদর্শকে স্মরণ করার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআই(এম)-এর সম্পাদক রতন দাস, এসএফআই-এর রাজ্য সভাপতি প্রীতম শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একজন মানুষের জীবন বাঁচানোর অন্যতম বড় মানবিক উদ্যোগ। তাই তরুণ প্রজন্মকে এ ধরনের কর্মসূচিতে আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের শেষে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেয় এসএফআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *