Headlines

আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ ঘিরে সাংবাদিক সম্মেলন, ১১ জুলাই মাঠে গড়াবে লড়াই

আগরতলা, ১০ জুলাই: আগরতলার ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। আগামী ১১ জুলাই ক্ষুদিরাম স্কুল মাঠে শুরু হতে চলেছে আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ–২০২৬। এই টুর্নামেন্টকে ঘিরে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে ক্রীড়া চর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এই ফুটবল প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার সূচি, অংশগ্রহণকারী দল, খেলার নিয়মাবলি এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শনিবার ক্ষুদিরাম স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনের মাধ্যমে শুরু হবে ফুটবল উৎসব। খেলাকে কেন্দ্র করে সাংবাদিক মহলসহ ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব-কমিটির কনভেনর অভিষেক দে-সহ অন্যান্য আয়োজকরা। তাঁরা সকল সংবাদমাধ্যমের প্রতিনিধিদের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে এই উদ্যোগকে সফল করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *