Headlines

রাঙ্গা পানিয়ার জলে তলিয়ে গেল সবজি ক্ষেত, চড়িলামের কৃষকদের চোখে হতাশার ছাপ

চড়িলাম, ১৩ জুলাই: টানা ভারী বৃষ্টি আর রাঙ্গা পানিয়া নদীর ফুলেফেঁপে ওঠা জলে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন চড়িলামের কৃষকরা। নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত জলের তলায় চলে গেছে। এক রাতের মধ্যেই কয়েক মাসের পরিশ্রম হারিয়ে হতাশায় ভেঙে পড়েছেন বহু চাষি।সোমবার ভোররাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টির পর নদীর জল দ্রুত বৃদ্ধি পেয়ে উত্তর চড়িলামের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন কৃষিজমিতে ঢুকে পড়ে। এতে বিভিন্ন ধরনের সবজি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় এক মহিলা কৃষক জানান, নদীর জলে তাঁর পুরো সবজি ক্ষেত ডুবে গেছে। এই ফসল বিক্রির টাকার ওপরই পরিবারের সংসার চলত। এখন কীভাবে ক্ষতি সামাল দেবেন, তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন তিনি।এলাকার অন্যান্য কৃষকরাও জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশা করেছিলেন। কিন্তু আকস্মিক বন্যা পরিস্থিতিতে অধিকাংশ ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাঁরা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন।ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, প্রশাসন দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *