Headlines

News Barta Tripura

হাতে ড. আম্বেদকরের আত্মজীবনী, দেশে ফিরেই আলোচনার কেন্দ্রে Cockroch Janta Party-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে! দিল্লির যন্তরমন্তরে CJPর শান্তিপূর্ণ কর্মসূচির জন্য অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ

Read Full News

জুয়ার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত ৩ সাংবাদিক

ধর্মনগরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হলেন তিন সাংবাদিক। অভিযোগ, ধর্মনগর থানার অদূরে পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয় মাঠে চলা চড়ক মেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসার খবর পেয়ে সংবাদ সংগ্রহে যান কয়েকজন সাংবাদিক। জুয়ার কর্মকাণ্ডের ছবি ও তথ্য সংগ্রহের সময় একদল জুয়াড়ি তাদের বাধা দেয় এবং পরে হামলা চালায় বলে অভিযোগ।এই ঘটনায় তিন সাংবাদিক…

Read Full News

এক মাসের অন্ধকারে ক্ষোভের বিস্ফোরণ!বিদ্যুতের দাবিতে রাস্তায় নামলেন গ্রামবাসীরা

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর পর অবশেষে ক্ষোভে ফেটে পড়লেন আমবাসার ঈশানচন্দ্র পাড়ার বাসিন্দারা। শনিবার সকালে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবিতে তাঁরা আমবাসা-গণ্ডাছড়া সড়কের আড়াই মাইল এলাকায় পথ অবরোধে সামিল হন। এর জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমনকি আমবাসার সাপ্তাহিক…

Read Full News

পানিসাগরে ১৯ কেজি গাঁজা সহ পুলিশের জালে নেশা কারবারি

রেলপথে গাঁজা পাচারের বড়সড় ছক ভেস্তে দিল পানিসাগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পানিসাগর রেলস্টেশন থেকে প্রায় ১৯ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়। ধৃতের নাম স্বপন নাথ বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, আগরতলা থেকে আগত ট্রেন থেকে নামার পর সন্দেহের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার বহন করা…

Read Full News

রাস্তা নয়, যেন জলপথ! দুর্ভোগে গৌরনগরের মানুষ

ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায় যুবরাজনগর থেকে শ্রীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়কটি এখন সম্পূর্ণ জলের তলায়। সামান্য বৃষ্টিতেই রাস্তার বেহাল চিত্র সামনে আসায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন স্কুলে যেতে গিয়ে সমস্যায় পড়ছে ছাত্র-ছাত্রীরা, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তির শিকার হচ্ছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয়…

Read Full News

সামান্য বৃষ্টি, অথচ ডুবে যায় রাস্তা — ক্ষোভে ফুঁসছে কুশারঘাট

একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে কুশারঘাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। ফলে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যানচালক ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার জলনিকাশির কোনো সঠিক ব্যবস্থা না থাকায় প্রায়ই রাস্তায় জল জমে থাকে এবং বহু গাড়ি বিকল হয়ে যাচ্ছে।বারবার প্রশাসন ও স্থানীয় নেতৃত্বকে জানানো হলেও সমস্যার…

Read Full News

মদ্যপানে বাধা, তারপরই তাণ্ডব! আগরতলায় রেস্তোরাঁয় হামলা

আগরতলার অফিস লেন এলাকায় অবস্থিত ‘প্রিয় ভোজ’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, সুমন দেবনাথ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে শাসকদলের ঘনিষ্ঠ নেতা বলে পরিচয় দেন, গত ১৮ মে সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ কয়েকজন সঙ্গীকে নিয়ে রেস্তোরাঁয় যান এবং সেখানে বসে মদ্যপানের অনুমতি চান। রেস্তোরাঁর মালিক তা অস্বীকার করতেই…

Read Full News

কার্যত মৃত্যুফাঁদে পরিণত ৮ নং জাতীয় সড়ক

ত্রিপুরার লাইফলাইন হিসেবে পরিচিত আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের নবীনছড়া, কাচারিচড়া ও সিদংচড়া এলাকায় রাস্তার বেহাল দশা এখন চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সড়কের একাধিক অংশে তৈরি হয়েছে বিশাল গর্ত, কোথাও আবার রাস্তার অংশ ধসে পড়েছে। বর্ষার জলে সেই গর্তগুলো ছোটখাটো পুকুরে পরিণত হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন।স্থানীয় বাসিন্দাদের…

Read Full News

“সম্মানের সঙ্গে বাঁচতে চাই” — ৫ দফা দাবিতে সরব মনরেগা কর্মীরা

শান্তিরবাজার মহকুমার রূপাইছড়ি আরডি ব্লকে বুধবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যখন রূপাইছড়ি মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিডিও প্রীতম দেবনাথের নিকট ৫ দফা দাবি সংবলিত ডেপুটেশন প্রদান করা হয়। ২০০৭ সাল থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও আজও চাকরি স্থায়ীকরণ ও ন্যায্য বেতন থেকে বঞ্চিত বলে অভিযোগ কর্মীদের।সংগঠনের পক্ষ থেকে হিরন ত্রিপুরা ও…

Read Full News

হারানো ফোন ফিরে পেয়ে মুখে হাসি

সাধারণ মানুষের ভরসা ফের একবার জয় করল পশ্চিম থানার পুলিশ। হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন। এই উদ্যোগে খুশির হাওয়া বইছে ফোন হারানো বহু পরিবারের মধ্যে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, আধুনিক প্রযুক্তি ও পুলিশের তৎপরতায় সম্ভব হয়েছে এই সাফল্য। তিনি সাধারণ মানুষকে…

Read Full News