মীমাংসা সভার আগেই উত্তেজনা! সংঘবদ্ধ হামলার অভিযোগে গুরুতর আহত ইউনুস মিয়া
আগরতলা, ২৩ জুলাই: চুরির ঘটনাকে কেন্দ্র করে মীমাংসা সভা হওয়ার কথা থাকলেও, তার আগেই সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিমপাড়া এলাকা। বুধবার সন্ধ্যায় মীমাংসার উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা থাকলেও, অভিযোগ উঠেছে সেই বৈঠকের নাম করেই এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলা চালানো হয়।অভিযোগ অনুযায়ী, হামলার শিকার হন ইউনুস মিয়া। মারধরে তিনি গুরুতর…
