গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান’। স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এবং রোটারি ক্লাব অব আগরতলা সিটির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ৪০ জন গর্ভবতী মা বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ পূর্ণিমা দেবনাথ, রোটারি ক্লাব অব আগরতলা সিটির প্রেসিডেন্ট ডাঃ অনন্যা দাস, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ অশোক মজুমদার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব দেববর্মা এবং ডাঃ অমিতাভ বৈদ্য।বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব স্বাস্থ্য পরীক্ষা (অ্যান্টিনেটাল কেয়ার) করা হয়। পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা দেওয়া হয়, যাতে মা ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।এছাড়াও ‘সুরক্ষিত মাতৃত্ব আশ্বাস (সুমন)’ প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর ফুড বাস্কেট তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং উপকারভোগীদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়েছে।স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপদ মাতৃত্ব এবং সুস্থ মা-শিশু গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্যভিত্তিক উদ্যোগ অব্যাহত থাকবে।
নিরাপদ মাতৃত্বের বার্তা, আনন্দনগরে ৪০ গর্ভবতী মায়ের জন্য বিশেষ স্বাস্থ্য শিবির
