স্কুটির ধাক্কায় প্রাণ গেল পথচারীর, হাসপাতালে উত্তেজনা; গুরুতর আহত দুই যুবক
নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইএক মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল একটি প্রাণ। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার আনন্দবাজার এলাকায় স্কুটির ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। মৃতের নাম প্রফুল্ল নাথ। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ধর্মনগর জেলা হাসপাতালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দবাজার এলাকায় একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী প্রফুল্ল নাথকে ধাক্কা মারে। সংঘর্ষের…
