Headlines

সাহসী ভূমিকা এলাকাবাসীর! সূর্য চৌমুহনিতে চুরির অভিযোগে ৩ সন্দেহভাজনকে ধরে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা: রাজধানীর সূর্য চৌমুহনি এলাকায় চুরির অভিযোগে তিন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয়দের দাবি, কয়েকজন অপরিচিত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের নজরে রাখেন। পরে চুরির চেষ্টা হয়েছে বলে সন্দেহ হওয়ায় তিনজনকে আটক করা হয়। এরপরই পূর্ব আগরতলা থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত সত্যতা ও চুরির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের মতে, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বাড়ায় সাধারণ মানুষ আরও সতর্ক হয়ে উঠেছেন। তবে পুলিশ সকলকে আইন নিজের হাতে তুলে না নিয়ে, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত থানায় খবর দেওয়ার আহ্বান জানিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *