আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ড. ডি.ওয়াই. পাতিলের প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ড. পাতিল ছিলেন একজন দক্ষ প্রশাসক এবং জনসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং ত্রিপুরার উন্নয়ন ও অগ্রগতির নানা উদ্যোগে ইতিবাচক ভূমিকা পালন করেছিলেন।মুখ্যমন্ত্রী আরও বলেন, ড. পাতিলের বিনয়ী ব্যক্তিত্ব, কর্মনিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।প্রয়াত ড. ডি.ওয়াই. পাতিলের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, এই কঠিন সময়ে সমগ্র ত্রিপুরাবাসী তাঁদের পরিবারের দুঃখে সমব্যথী।
ড. ডি.ওয়াই. পাতিলের প্রয়াণে শোকস্তব্ধ ত্রিপুরা, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার
