Headlines

ময়লার স্তূপে অতিষ্ঠ জনজীবন, ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী! বাবুরবাজার-হীরাছড়া সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে স্বাভাবিক পরিস্থিতি

দীর্ঘদিন ধরে রাস্তার ধারে জমে থাকা আবর্জনার দুর্গন্ধ আর পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। বাবুরবাজার থেকে হীরাছড়া গামী গুরুত্বপূর্ণ সড়কের পাশে দিনের পর দিন ময়লার স্তূপ জমে থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায় সাধারণ মানুষের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কোনো…

Read Full News

সেরা দশের মেধা তালিকায় সিপাহিজলার তিন কৃতী, উচ্ছ্বসিত গোটা জেলা

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্যের নজির গড়েছে সিপাহিজলা জেলা। রাজ্যের সেরা দশের মেধা তালিকায় স্থান করে নিয়েছে জেলার তিন মেধাবী ছাত্র-ছাত্রী, যা জেলার শিক্ষা মহলে আনন্দ ও গর্বের আবহ তৈরি করেছে।এই কৃতিত্ব শুধু ওই তিন পড়ুয়ার ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার শিক্ষা ব্যবস্থার সামগ্রিক অগ্রগতিরও প্রতিফলন বলে মনে করছেন শিক্ষাবিদরা।…

Read Full News

গকুলনগরে পালসার-ইকো সংঘর্ষে চাঞ্চল্য, দুর্ঘটনার পর ঘাতক গাড়ি উধাও!

গকুলনগরের রাস্তারমাথা এলাকায় বন্ধন ব্যাংক সংলগ্ন স্থানে বুধবার দুপুরে এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, একটি পালসার মোটরসাইকেল ও একটি ইকো গাড়ির মধ্যে সংঘর্ষের পর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন বাইক আরোহী। তবে দুর্ঘটনার পর দায়িত্ব এড়িয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় অভিযুক্ত গাড়িটি।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, স্থানীয় এক গাড়ি চালকের সহযোগিতায়…

Read Full News

ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে আবেগঘন শোকসভা, শ্রদ্ধা জানালেন মানিক সরকার

উত্তর ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ, প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানকে স্মরণ করে ধর্মনগরে অনুষ্ঠিত হলো এক আবেগঘন শোকসভা। সিপিআই(এম)-এর উত্তর জেলা কমিটির উদ্যোগে ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ ও বর্তমান নেতৃত্বসহ অসংখ্য কর্মী-সমর্থক।শোকসভায় যোগ দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআই(এম)-এর উত্তর জেলা সম্পাদক…

Read Full News

গোলাঘাটিতে মহিলার উপর নৃশংস নির্যাতনের অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোলাঘাটি, ত্রিপুরা:ত্রিপুরার গোলাঘাটি বিধানসভা এলাকার কোলাঘাটি গ্রাম পঞ্চায়েতে এক মহিলার উপর নৃশংস নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের দাবি, জটিল অস্ত্রোপচারের পরও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।অভিযোগ অনুযায়ী, কয়েকদিন আগে এক যুবকের সঙ্গে ওই মহিলার একটি আপত্তিকর ছবি এলাকায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি…

Read Full News

আশ্বাস মিলতেই এক ঘণ্টায় প্রত্যাহার অনির্দিষ্টকালের বনধ, স্বাভাবিক বড়মুড়া জাতীয় সড়ক ও রেল চলাচল

অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েও মাত্র এক ঘণ্টার মধ্যেই কর্মসূচি প্রত্যাহার করল আত্মসমর্পণকারী দুই উগ্রপন্থী সংগঠনের যৌথ মঞ্চ। Joint Action Rehabilitation Committee (JARC) এবং Joint Action Committee (JAC)-এর উদ্যোগে মঙ্গলবার বড়মুড়া এলাকায় শুরু হওয়া অবরোধ দ্রুতই তুলে নেওয়া হয় প্রশাসনের সঙ্গে আলোচনার পর।জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনে নামেন সংগঠনের সদস্যরা। তাদের…

Read Full News

বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ক্যাবিনেটের ঐতিহাসিক সিদ্ধান্ত—এবার থেকে জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা প্রাইভেট চেম্বারে রোগী দেখতে পারবেন না। সাংবাদিক সম্মেলনে জানালেন সুশান্ত চৌধুরী।

Read Full News

বোতলের সিল অটুট, কিন্তু বিশুদ্ধতার নিশ্চয়তা কোথায়?

মেলাঘরের লাল মিয়া চৌমুহনী এলাকায় বৃহস্পতিবার বোতলবন্দি পানীয় জলে সন্দেহজনক ভাসমান পদার্থ পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, উদয়পুরের ‘কঙ্কনা’ নামের একটি জল কোম্পানির সরবরাহ করা পানির বোতলের ভেতরে শেওলা সদৃশ ও অজ্ঞাত ভাসমান বস্তু দেখতে পান স্থানীয়রা।ঘটনাটি নজরে আসতেই দোকানদার ও এলাকাবাসী বিক্রেতাদের আটকে রেখে খাদ্য দপ্তর ও ফুড সেফটি অফিসারদের খবর দেন।…

Read Full News

সীমান্তে BSFর গুলি, প্রাণ গেল চোরাচালানকারী বাংলাদেশির

কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাটিয়াপুরা ভারত-বাংলাদেশ সীমান্তে শুক্রবার সন্ধ্যায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। চোরাচালান প্রতিরোধে BSFর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।বিএসএফ সূত্রের দাবি, সন্ধ্যা প্রায় ৫:৪৫টা থেকে ৬:১৫টার মধ্যে ১০-১২ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল বার্মিজ সিগারেট নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। লাটিয়াপুরা বিএওপি এলাকার সীমান্ত পিলার নং ১৮৫২/১৪-এস সংলগ্ন…

Read Full News

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন সড়ক

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, নাকাল হাজারো মানুষ! সোনামুড়া নগর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ধলিয়াই থেকে ঠাকুরমুড়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে জলাশয়ে। জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় রাস্তাজুড়ে হাঁটুসমান জল জমে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, যানবাহন চালক এবং স্থানীয় বাসিন্দারা।সবচেয়ে উদ্বেগের বিষয়, এই রাস্তার পাশেই রয়েছে অক্সফোর্ড লিটেল বার্ডস একাডেমি।…

Read Full News