দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই আগরতলা সার্কিট হাউস এলাকায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ তৈরি হয়।আন্দোলনকারীদের দাবি, তাদের ধারাবাহিক আন্দোলন ও গণচাপের ফলেই এই রাজনৈতিক সিদ্ধান্ত এসেছে। ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনস্থলে স্লোগান, করতালি এবং একে অপরকে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।আন্দোলনকারীরা জানান, এটি তাদের দীর্ঘ লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও তারা জানিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে আগরতলায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস
