Headlines

রানীরবাজারে প্রকাশ্য রাস্তায় শিক্ষককে মারধরের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে উত্তেজনা

রানীরবাজার হাসপাতালের কাছে প্রকাশ্য রাস্তায় শিক্ষক সুনির্মল দাসকে মারধরের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, একদল দুষ্কৃতী তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।অভিযোগকারী পক্ষের দাবি, সুনির্মল দাস একজন শিক্ষক এবং বামপন্থী তপশিলি সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনায় তিনি আহত হন এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *