Headlines

ভোরের অন্ধকারে ৮ নং জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

শান্তিরবাজার মহকুমায় ৮ নং জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা। সোমবার ভোররাতে বীরচন্দ্র মনু লাচি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি ছয় চাকার পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ট্রাকটি আগরতলা থেকে বিলোনিয়ার একটি শপিং কমপ্লেক্সের মালামাল নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় চালক বিনয় বিশ্বাস (৩০), নদীয়া, কলকাতা ও তাঁর সহকারী আহত হন।…

Read More

Yuva শক্তির বার্তা, প্রতাপগড়ে বাইক র‍্যেলি

১২ জানুয়ারি Yuva দিবসকে সামনে রেখে ১৩ প্রতাপগড় মন্ডলের উদ্যোগে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ এক বর্ণাঢ্য বাইক র‍্যেলির আয়োজন করা হয়। র‍্যেলিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। এছাড়াও ১৩ প্রতাপগড় মন্ডলের সভাপতি স্বপ্না দাসসহ দলের একাধিক কার্যকর্তা অংশগ্রহণ করেন। যুবসমাজকে উদ্বুদ্ধ করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য

Read More

পাঁচ বছরের Fixed Pay নীতি বাতিল! হাইকোর্টের ঐতিহাসিক Justice—শিক্ষক থেকে কর্মচারী, কারা পাচ্ছেন বড় স্বস্তি?

দীর্ঘ আড়াই দশক ধরে চলা পাঁচ বছরের Fixed Pay নীতি খারিজ করল ত্রিপুরা উচ্চ আদালত। আদালতের Justice-ভিত্তিক রায়ে স্পষ্ট নির্দেশ, চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম কার্যকর করতে হবে। এই রায়ে টেট শিক্ষকসহ স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন। মামলার পক্ষের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান, এই রায় কর্মচারীদের আর্থিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথে এক…

Read More

ভক্তি, শুভেচ্ছা আর জনসংযোগে মুখ্যমন্ত্রীর জন্মদিন উদযাপন

মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার ৭২তম জন্মদিন উপলক্ষে আগরতলার মেলার মাঠ কালী মন্দিরে বিশেষ পূজায় অংশ নিলেন তিনি। এদিন ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ধর্মীয় আচার ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়

Read More

Naka Checkingয়ে অস্ত্র উদ্ধার

বিলোনিয়ার পিয়ারবাড়ি থানার সামনে Naka Checking চলাকালীন পুলিশের বড় সাফল্য। বাইক চালক সোমেন শীলের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। বরপাথরির বাসিন্দা সোমেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার সূত্র ধরে রাজনগর বিধানসভার গাবতলী এলাকার প্রসেনজিৎ দাসকেও নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। পুলিশ মনে করছে, প্রসেনজিৎ দাসের কাছ থেকেই অস্ত্রটি নিয়ে যাচ্ছিল সোমেন শীল

Read More

যেখানে সেবা, সেখানেই মানবতা—NSS-এর হাতে উষ্ণতার পরশ

ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বৃদ্ধদের প্রতি সম্মান জানানোর বার্তাকে সামনে রেখে উইমেন্স কলেজ NSS ইউনিট এক মানবিক কর্মসূচির আয়োজন করে। ৬ই জানুয়ারি বুধবার আগরতলার অভয়নগরস্থিত সান্ধ্য নীড় বৃদ্ধাশ্রমে স্বেচ্ছাসেবীরা দুঃস্থ বৃদ্ধাদের হাতে কম্বল ও শুকনো খাবার তুলে দেন। প্রবল শীতে এই সহায়তায় আবেগে ভেসে যান আশ্রমবাসীরা। সচেতনতা লিফলেট বিতরণ, ত্রাণ, বস্ত্র ও…

Read More

মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেফতার শাহজাহান ইসলাম

মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গ্রেফতার শাহজাহান ইসলাম

Read More

NSS-এর উদ্যোগে নিরাপদ আগামী

সড়ক সুরক্ষা নিয়ে জনসচেতনতা বাড়াতে শনিবার ৩ জানুয়ারি ২০২৬ আগরতলা শহরের মোটরস্ট্যান্ড এলাকায় বিশেষ লিফলেট প্রচার কর্মসূচির আয়োজন করে উইমেন্স কলেজের NSS ইউনিট। কর্মসূচিতে অংশ নেন NSS-এর স্বেচ্ছাসেবীরা। এদিন মোটরশ্রমিক, পথচলতি সাধারণ মানুষ ও বাইক চালকদের হাতে সড়ক সুরক্ষা সংক্রান্ত লিফলেট তুলে দেওয়া হয়। দ্রুতগতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না…

Read More