Headlines

বিশ্রামগঞ্জে মা-সন্তান নিখোঁজ, চোখের জলে স্বামী ও পরিবারের আকুতি

বিশ্রামগঞ্জ: বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রংমালা ভিলেজের শরৎ চৌধুরী পাড়ায় এক গৃহবধূ ও তাঁর সন্তান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।পরিবারের সদস্যদের দাবি, সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও মা ও সন্তানের কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনায় স্বামী ও দেবর ভেঙে পড়েছেন। চোখের জলে তাঁরা দ্রুত তাঁদের নিরাপদে ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন।ঘটনার খবর বিশ্রামগঞ্জ থানায় জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে—যদি কেউ নিখোঁজ মা ও সন্তানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত বিশ্রামগঞ্জ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। সকলের প্রার্থনা, মা ও সন্তান যেন দ্রুত সুস্থ ও নিরাপদ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *