Headlines

গান্ধীজির মর্মমূর্তি উন্মোচনে পূর্ণ হলো কমলপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা

জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো কমলপুরবাসীর। শুক্রবার ২ অক্টোবর নানা কর্মসূচির মধ্য দিয়ে কমলপুর নগর পঞ্চায়েত ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হয় গান্ধীজয়ন্তী।এদিন সকালে কমলপুর শহরের ফুলছড়ি বাজারে মহাত্মা গান্ধীর মর্মমূর্তি উন্মোচন ও মাল্যদান করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, এক্সিকিউটিভ অফিসার তথা ডিসিএম অদিতি দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিদ্যা মোহন জমাতিয়া সহ নগর পঞ্চায়েতের সদস্য-সদস্যারা।মর্মমূর্তি উন্মোচনের মুহূর্তে আবেগঘন পরিবেশ তৈরি হয়। চেয়ারম্যান প্রশান্ত সিনহা বলেন, মহাত্মা গান্ধীর মর্মমূর্তি স্থাপনের দাবি কমলপুরবাসীর দীর্ঘদিনের। গান্ধীজির জন্মদিনেই সেই প্রত্যাশা পূরণ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।গান্ধীজির আদর্শ, চিন্তাধারা, পরিচ্ছন্নতা ও সুন্দর সমাজ গঠনের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে সমাজকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখার শপথ নেওয়া হয় অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *