Headlines

২০২২ সালে ত্রিপুরা জেল পুলিশের শারীরিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন বহু বেকার যুবক। দেখতে দেখতে পেরিয়ে গেছে চার বছর, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী কোনো পরীক্ষা হয়নি বলে অভিযোগ তাঁদের।

চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করে প্রশাসনের কাছে ৪০ বারেরও বেশি ডেপুটেশন দিয়েছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু এতবার আবেদন-নিবেদনের পরও মেলেনি কোনও স্পষ্ট সদুত্তর।অবশেষে দীর্ঘ অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যে ফের প্রশাসনের দ্বারস্থ হলেন তাঁরা। দ্রুত নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে গিয়ে বেকার যুবকদের ভবিষ্যৎ নিশ্চিত করার দাবিতেই এদিন আবারও ডেপুটেশন প্রদান করেন চাকরিপ্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *