জানা গেছে, আনন্দ উদযাপনের সময় বাজির আঘাতে শিশুটি আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সোনামুড়া হাসপাতালে। সেখানে চিকিৎসকরা শিশুটির প্রাথমিক চিকিৎসা করেন।উৎসবের আনন্দ যেন কারও পরিবারের কাছে দুঃখের কারণ না হয়ে ওঠে—এই ঘটনাই ফের মনে করিয়ে দিল, আনন্দ উদযাপনের সময় বিশেষ করে শিশুদের নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন।
ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘিরে তিপ্রা মথা সমর্থকদের আনন্দ-উল্লাস। সেই উচ্ছ্বাসের মাঝেই বাজি ফাটানোর ঘটনায় আহত হলো এক শিশু।
